বুধবার দুপুর ১ টা নাগাদ জলপাইগুড়ির নাগরাকাটার পানঝোরা জঙ্গলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বুনো হাতির আক্রমণে মৃত্যু হল দুই বৃদ্ধর । এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন ৬০ বছর বয়সী হরসিং মুন্ডা ও ৬০ বছর বয়সী গোপাল তামাং । সূত্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, দুই জনেরই বাড়ি নাগরাকাটা ব্লকের পানঝোরা বনবস্তি এলাকায় । জানা গিয়েছে এদিন দুপুরে দুইজনে মিলে পানঝোরা জঙ্গলে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন । দুইজনেই পানঝোরা টু বি কম্পার্টমেন্ট এলাকায় আপন মনে গল্প করছিলেন । সেই সময় আচমকাই পিছন থেকে একটি হাতি তাঁদের সামনে চলে আসে ।
সামনে হাতি চলে আসায় দুই জনেই পালাতে পারেননি । হাতিটি হরসিং মুন্ডার মাথায় পা দিয়ে পিষে দেয় । যার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর । আরেক জনকে তুলে আছাড় মারে । তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এসে তাকে উদ্ধার করে সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । সেখানে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর । দুই জনেরই দেহ আগামী বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

