ডেঙ্গুর বলি কংগ্রেস নেত্রী!

মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস নেত্রীর । ডেঙ্গু পজিটিভ হয়ে রয়েছেন তাঁর পরিবারের ৬ মাসের শিশুও । উত্তর ২৪ পরগনা বাগদার এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক ।

উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের বয়ড়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল মঙ্গলবার ভোরে ৷ বনগাঁ হাসপাতালে মৃত্যু হওয়া ওই মহিলার নাম মীনাক্ষী তরফদার । পরিবার সূত্বরে জানা যাচ্ছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর ৷ মৃতার বাড়ি বাগদা থানার রামনগর এলাকায় ৷ তিনি বাগদা এলাকায় দুবার কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন ৷ প্রদেশ কংগ্রেসের সদস্যও ছিলেন তিনি ৷

শনিবার জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন বাগদা গ্রামীণ হাসপাতালে । পরবর্তীতে তাকে মেডিসিনের ডাক্তার দেখাতে বলে ছুটি দিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে । মেডিসিনের ডাক্তার দেখাতেই ডেঙ্গু পরীক্ষা করতে বলায় পরীক্ষা করে তাঁরা জানতে পারেন মহিলা ডেঙ্গু পজিটিভ । সোমবার তাঁকে ভর্তি করা হয় বনগাঁ মহাকুমা হাসপাতালে । পরে মঙ্গলবার তাঁর মৃত্যু হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube