সিটু ইউনিয়নের অন্তর্গত এমার্জেন্সি সার্ভিস ১০২ অ্যাম্বুল্যান্স চালকদের রাজ্যজুড়ে ধর্মঘট শুরু হল । বুধবার সংস্থার নিউটাউনের অফিসের সামনে বিক্ষোভে সামিল অ্যাম্বুল্যান্স চালকরা । অ্যাম্বুল্যান্স চালকদের এই ধর্মঘটের জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের ।
জি ভি কে গ্রিন হেলথ সার্ভিসেস-এর ১০২ অ্যাম্বুল্যান্স চালকরা সকাল থেকেই সমস্ত জেলায় ধর্মঘটে নেমেছেন । অ্যাম্বুল্যান্স চালকরা তাদের বিভিন্ন দাবি নিয়েই ধর্মঘটের পথে নেীছেন । বুধবার দুপুরে মিছিল করে তারা উপস্থিত হন এই সংস্থার নিউটাউনের অফিসের সামনে । এই আন্দোলনের ফলে বুধবার সকাল থেকেই জেলায় ১০২ অ্যাম্বুল্যান্স পরিষেবার একটা বড় অংশই বন্ধ ।
মূলত তাঁদের দাবি চালক এবং তাঁর সহযোগীদের বেতন বাড়ানো, নির্দিষ্ট সময়সীমার বেশি ডিউটি করায় আপত্তি সহ সময়সীমা অতিক্রম করে ডিউটি করলে, অতিরিক্ত সময়ের বেতনের দাবি নিয়ে পথে নামেন তাঁরা । তাঁদের অভিযোগ, বিভিন্ন অনৈতিক কারণে ২৬ জন অ্যাম্বুল্যান্স চালক এবং তার সহযোগীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে । তাঁদেরকে অবিলম্বে চাকরিতে বহাল করতে হবে বলেও তাঁরা এদিন দাবি জানান ।
এছাড়াও ঝুঁকিপূর্ণ কাজের দরুন অ্যাম্বুল্যান্স চালকদের ক্ষয়ক্ষতি এবং মৃত্যু হওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান । আরও অভিযোগ, বেসরকারি সংস্থা জি ভি কে গ্রিন হেলথ সার্ভিসেস, ড্রাইভারদের নিযুক্তের সময় ১৫০০০ টাকা ট্রেনিং ফি বাবদ নিলেও তাদের আলাদা কোন ট্রেনিং দেয়নি বলে অভিযোগ উঠছে । একাধিক দাবি নিয়ে আজ সকাল থেকেই আন্দোলনের পথে অ্যাম্বুল্যান্স চালক ও সহযোগিরা ।
বুধবার দিন সকাল থেকে রাজ্যের সমস্ত জেলায় ১০২ এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার ধর্মঘটের ডাক দিয়েছে CITU সংগঠন। তার জেরেই কিছুটা হলেও ব্যাহত হয়েছে পরিষেবা। ফলত, সমস্যার মুখে প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

