রেশন ধর্মঘটে সামিল হল না পুরুলিয়া

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপের ধর্মঘটে সামিল হলো না পুরুলিয়া । জেলা জুড়ে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশন এই ধর্মঘটে সামিল হল না বলেই খবর । জেলার প্রায় সর্বত্রই রেশন দোকান খোলা রয়েছে । কোথাও কোথাও দুয়ারে রেশন দেওয়ার কাজও চলছে । সেখানে সাধারণ মানুষ উপস্থিত হয়ে রেশন নিচ্ছেন এমন ছবি উঠে এল বুধবার ।

ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশন জেলা সম্পাদক প্রভাসিশ লাল সিং দেও বলেন, এই জেলায় মোট ১০৭৪ জন এম আর ডিলার রয়েছেন । তাঁদের মধ্যে ১০০০ জন আমাদের দলের সদস্য । বাকি ৭৪ জন কোন সংগঠনের সদস্য নন । ফলে এই জেলায় কোন প্রভাব পরার সম্ভাবনা নেই । তবে এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, তাঁদের ধর্মঘটে সামিল হওয়া উচিৎ ছিল । তাঁদের বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলির জন্য জানানো হয়েছে ।

যদিও জেলা সম্পাদকের দাবি, আমরা মানুষকে কোন সমস্যায় ফেলতে চাই না । পুরুলিয়া জেলায় অধিকাংশই গরীব মানুষ রয়েছেন; তাঁরা এই রেশনের ওপর নির্ভর করে থাকেন । তাঁদের বক্তব্য, এই দাবিগুলি নিয়ে গত ২৯শে ডিসেম্বর জেলা খাদ্য নিয়ামককে ডেপুটেশন দেওয়া হয় । ফলে তাঁরা অন্দোলন করে দাবি আদায়ের চেষ্টা করবেন । তবে কোন ভাবেই ধর্মঘট করে নয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube