কেন্দ্রের নতুন আইনের বিরোধিতায় ট্রাক চালকদের বিক্ষোভ বাসন্তীতে

কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরোধিতা করে মিনি ট্রাক ও ট্রাক চালকরা সামিল হলেন বিক্ষোভে । বাসন্তী হাইওয়ের মিনাখাঁ বাস স্ট্যান্ডে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ বুধবার বিক্ষোভ দেখালেন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী ।

কেন্দ্র সরকার ট্রাক চালকদের নতুন তিনটি আইনের আওতায় আনতে চাইছে । ট্রাক চালকদের আরও কড়া নিয়মের মধ্যে আনতে চাইছে কেন্দ্র সরকার । তার মধ্যে অন্যতম কোন ট্রাক চালক কোন দুর্ঘটনার কবলে পড়লে সেই দুর্ঘটনা স্থল থেকে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে । এর অন্যথা হলে, অর্থাৎ আহত ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে চালককে ।

এই বিষয়ে ট্রাক চালকদের দাবি, তাঁরাও দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নিয়ে যেতে চান কিন্তু জনরোষের শিকার হয়ে ভয়ে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । অন্য একটি আইনে ট্রাক বলে হয়েছে কোন সমস্যায় পড়লে লক্ষাধিক টাকা জরিমানাও করা হবে এই নতুন আইনে ।

এই তিনটি আইনের বিরোধিতা করে বাসন্তী হাইওয়ের মিনাখাঁ বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে মিনি ট্রাক ও ট্রাক চালকরা কেন্দ্র সরকারের বিরোধিতায় অবরোধ করেন । অবরোধ ও বিক্ষোভ দেখান প্রায় ৩০ মিনিট ধরে । ঘটনাস্থলে আসে মিনাখা থানার পুলিশ । এদিন পুলিশের তৎপরতায় অবরোধ তুলে নেন ট্রাক চালকরা । তবে এই আইন যদি লঘু না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাক চালকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube