গঙ্গাসাগর মেলা শুরুর আগেই গঙ্গাসাগরে যাওয়ার পথে মৃত্যু হল এক পুণ্যার্থীর । মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে কাকদ্বীপের লট-৮ এলাকায় । মৃতের নাম গোমান সিং; ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা বলেই জানা যাচ্ছে ।
আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা । তার আগেই দুর্ঘটনায় মৃত্যু হল এক পুণ্যার্থীর । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেলা শুরু হতে এখনও কয়েকদিন বাকি থাকলেও এখনই ভিন রাজ্য থেকে দলে দলে আসছেন পুণ্যার্থীরা ।
গঙ্গাসাগর মেলায় যাবেন বলে কাকদ্বীপ লট-৮ এসে পৌঁছেছিলেন রাজস্থানের এক দল পুণ্যার্থী । এদিন সন্ধ্যা ৭ টায় ভেসেলে ওঠার সময় হঠাৎই অসুস্থ হয়ে ভেসেল ঘাটেই পড়ে যান ওই পুণ্যার্থী । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সিভিল ডিফেন্স-এর কর্মীরা তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেন । হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান ওই ব্যক্তি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

