স্কুল পড়ুয়ার ব্যাগে বইয়ের বদলে আগ্নেয়াস্ত্র!

স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র । যে বয়সে হাতে বই, খাতা বা বল থাকার কথা সেই বয়সে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া নিয়ে প্রমাদ গুনছেন সকলেই । বুধবার এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পাথরঘাটা এলাকায় ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ ।

স্থানীয় সুদর্শননগর হাইস্কুলে ক্লাস নাইনের এক পড়ুয়ার ব্যাগ থেকে একটি দেশী পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয় । স্কুল পড়ুয়ার ব্যাগে পিস্তল কোথা থেকে এল তা নিয়ে ধন্দে রয়েছে তাঁর সহপাঠী থেকে শিক্ষক সকলেই । এদিনের এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে । পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ।

এদিকে কোথা থেকে ওই স্কুল পড়ুয়া আগ্নেয়াস্ত্র পেল, তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি এর পেছনে কোন চক্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ । জানা গিয়েছে, ওই স্কুল পড়ুয়া সদ্য ক্লাস নাইনে উঠেছে । স্কুলের তরফ থেকে সরকারি বই বিতরণ চলছিল । সেই সময় তার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে জানা যায় । তবে কী কারণে আগ্নেয়াস্ত্র সে স্কুলে এনেছিল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শিক্ষক মহলে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube