প্রায় ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পরই বাড়ি থেকে কিছু দূরে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বুধবার । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার খিকিরটোলা গ্রামে । মৃত ওই যুবতীর নাম তইবা খাতুন, তাঁর বয়স হয়েছিল ১৮ বছর । চাকুলিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ । মৃতার পরিবারের অভিযোগ প্রেম ঘটিত বিষয়েই তাঁকে খুন করা হয়েছে ।
সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার খিকিরটোলার এক যুবতির সঙ্গে গোয়ালপোখর থানার বন্দিয়াভসষা গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । মঙ্গলবার সন্ধ্যা নাগাদ প্রেমিক মোটরবাইক নিয়ে প্রেমিকার বাড়িতে এসেছিল বলে জানা যায় । তার পর থেকে ওই যুবতীর খোঁজ মেলেনি বলেই অভিযোগ উঠছে । যুবতীর পরিবার বহু খোঁজাখুজি করেও তার হদিশ পাননি বলে জানাচ্ছেন ।
তবে বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে কিছু দূরে দক্ষিণ খিকিরটোলা গ্রামে একটি মাঠের মধ্যে ওই যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । গ্রামের লোকেরা যুবতীর দেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন এদিন । পরিবারের লোকেরা এসে যুবতীকে সনাক্ত করে । চাকুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

