মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ায় উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা । সোমবার বাঁশ বাগানের মধ্যে বোমা উদ্ধার হয় । মোট পাঁচটি তাজা সকেট বোমা উদ্ধার হয় এদিন । বোম্ব ডিসপোজাল টিম এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে বলে জানা গিয়েছে ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে সাগরপাড়া থানার রমাকান্তপুর এলাকায় একটি বাঁশ বাগানের মধ্যে নাইলন ব্যাগের মধ্যে বোমা রাখা ছিল । ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানান যাচ্ছে । বোমা উদ্ধারের পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ ।
জানা যাচ্ছে, সোমবার রাত থেকে বোমার জায়গা ঘিরে রাখে পুলিশ । এরপর মঙ্গলবার দুপুরে বহরমপুর থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে বোমাগুলো উদ্ধার করে একটি বাগানে নিষ্ক্রিয় করে । মোট পাঁচটি তাজা সকেট বোমা উদ্ধার হয় এদিন । স্থানীয় বাসিন্দারা জানান, এই বাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মাঠে যাওয়ার রাস্তা রয়েছে । সব সময় মানুষ এই রাস্তা দিয়ে যাতয়াত করেন । ছেলে মেয়েরাও দিনের বেলায় খেলাধুলা করতে যখন তখন বাগানে যায় । যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা করছেন তাঁরা ।
বোমা উদ্ধারের পর সেগুলো নিষ্কিয় করার পর কিছুটা হলেও সাধারণ মানুষ চিন্তামুক্ত হয়েছেন । কী ভাবে বাঁশ বাগানের মধ্যে বোমার ব্যাগ এল এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

