আজ ৩ রা জানুয়ারি বুধবার, শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭১ তম জন্মতিথি । প্রতিবারের মতো বেলুড় মঠে অত্যন্ত ভক্তি, নিষ্ঠা এবং মহাসমারোহে এই দিনটি উদযাপিত হয় । এই বছরও তার ব্যতিক্রম হল না ।
চিরাচরিত রীতি অনুযায়ী ঠাকুরের মন্দিরে ভোর বেলায় মঙ্গলারতির পরে মায়ের মন্দিরে পুজার্চনা দিয়ে শুরু হয় মাতৃ পূজা । মূল অনুষ্ঠান দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে । প্রথমত ভোরবেলা থেকেই মায়ের মন্দিরে পূজার্চনা, উপাসনা, বিশেষ পূজা ইত্যাদি চলে দুপুর ১২ টা পর্যন্ত ।
অন্যদিকে অস্থায়ী ভাবে নির্মিত সভা মন্ডপে সকাল ৮ টা থেকে বিকাল ৩ টে পর্যন্ত চলে নানান অনুষ্ঠান । জানা যাচ্ছে, মাতৃ সঙ্গীত, মায়ের জীবনী পাঠ, ভক্তিগীতি, কথা পাঠ, পদাবলী কীর্তন ইত্যাদি চলবে আজ সারাদিন । বিকাল ৩টে নাগাদ ধর্মসভা দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে বলে জানা গিয়েছে । এরই মাঝে দুপুর বেলায় ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজনো করা হয়েছে বলে খবর । সব মিলিয়ে মা সারদার ১৭১ তম জন্মতিথির পূজা পূর্ণ মর্যাদা এবং মহাসমারহে পালিত হচ্ছে বেলুড়মঠে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

