কেন্দ্রীয় সরকারের আনা নতুন আইনের বিরোধিতায় ট্রাক চালক সংগঠনের পক্ষ থেকে ধুলাগড় ও কাজীপাড়ায় মঙ্গলবার চলল বিক্ষোভ অবরোধ । ধুলাগড় এলাকায় জালান কমপ্লেক্সের সামনে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা ।
একইভাবে কাজীপাড়া এলাকায় এদিন টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকদের একাংশ । বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে পথ অবরোধ ওঠে । কেন্দ্রের আনা নতুন আইন ট্রাক চালকদের বিরুদ্ধে, এমনটাই দাবি চালক সংগঠনের । দ্রুত এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

