সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত । মামলার সঙ্গে জড়িত সবাইকে নোটিস দিয়ে জবাব চাইল সর্বোচ্চ আদালত । মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে শুনানি ছিল ।
কামদুনিতে মৃতার পরিবারের পক্ষ থেকে রাজ্য এবং আট অভিযুক্তর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল । মঙ্গলবার আদালত এই মামলায় সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে নোটিস জারি করেছে । অভিযুক্ত আট জনের পাশাপাশি, রাজ্য সরকারকেও নোটিস দিয়েছে শীর্ষ আদালত ।
কামদুনিকাণ্ডে দোষী সাব্যস্ত ছ’জনের মধ্যে চার জনকে আগেই মুক্তি দিয়েছে কলকাতা আদালত । তথ্য প্রমাণের অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনকে বেকসুর খালাস করা হয়েছে । বাকি দু’জন সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয় ।
কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন নির্যাতিতার পরিবারের লোকজন এবং প্রতিবাদীরা । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার পর থেকেই সিআইডি-র তদন্তে গাফিলতির অভিযোগ তুলে আসছে নির্যাতিতার পরিবার । রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানাবেন কামদুনির প্রতিবাদীরা । এই মামলায় নির্যাতিতার পরিবারের সহ অন্যান্য প্রতিবাদীদেরও দাবিব , আট অভিযুক্তদের পাশাপাশি রাজ্য সরকারকেও এহেন ঘটনা নিয়ে জবাবদিহি করতে হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

