এবার পালা আবহাওয়া পরিবর্তনের । দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে । বুধ ও বৃহস্পতিবার হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে । সিকিমে হতে পারে বৃষ্টি ও তুষারপাত । পশ্চিমী ঝঞ্ঝা পাস করার ফলেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে । পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বলে জানা যাচ্ছে । দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলেই খবর । এর অভিমুখ হবে উত্তর দিক । এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে । বাংলাদেশ উপকূলের ঘূর্ণাবর্ত শক্তি হারিয়েছে । অন্যদিকে উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ।
দক্ষিণবঙ্গে জানুয়ারির শুরুতেই কিছুটা নামল পারদ । কলকাতা সহ একাধিক জেলাতে এক থেকে দুই ডিগ্রি নামল তাপমাত্রা । সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ আরও একটু বাড়ল এবার । দিনের বেলায় শীতের আমেজ কমবে । তবে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা । অপরদিকে নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতি থেকে শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে । বুধবারের পর আবহাওয়ার পরিবর্তনে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে ।
ঘন কুয়াশার দাপট পশ্চিমের জেলা সহ বেশ কয়েকটি জেলায় দেখা যাবে । খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট থাকবে স্পষ্ট । কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে । আগামী দু-তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ , নদীয়াতে ।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে । হালকা তুষারপাত হতে পারে সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় । বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় । রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে । দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে । বুধবার ও বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা সব থেকে বেশি । নতুন বছরের শুরুতেই বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিঙে । সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় । শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে । এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় বুধবার ও বৃহস্পতিবার আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রইল সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায় ।
বাকি উত্তরবঙ্গে থাকছে শুকনো আবহাওয়া । উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে । হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে । একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন ।
কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ । বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে । এক ডিগ্রি কমল রাতের তাপমাত্রা । ২৪ থেকে ৪৮ ঘন্টায এই পরিস্থিতিই থাকবে বলে জানা যাচ্ছে । বৃহস্পতিবার থেকে ফের বাড়বে রাতের তাপমাত্রা । আগামী ২ দিন আবহাওয়া পরিবর্তনের কোন সম্ভাবনা নেই । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি । সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশ ।
ভিনরাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে । ঘন কুয়াশার সম্ভাবনা ওড়িশা ও ঝাড়খন্ডেও । আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর -পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে ।
‘সিভিআর কোল্ড ডে’ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পশ্চিমের সমতল এলাকায় । পঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা । শীতল দিনের পরিস্থিতি থাকবে বিহার, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের কিছু অংশে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

