অসাধু উপায়ে ধান বিক্রি! রুখে দাঁড়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ

দেগঙ্গায় অসাধু উপায়ে ধান বিক্রি চলছিল । রুখে দাঁড়ালেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ । হাড়োয়া হাট থেকে কেনা ধান কিষান মান্ডিতে নিয়ে যাওয়ার পথে ধান আটকে চলল বিক্ষোভ । মঙ্গলবার সকালে হাড়োয়া হাট থেকে দেগঙ্গা কিষান মান্ডিতে নিয়ে যাওয়ার পথে চাঁপাতলা এলাকায় যন্ত্রচালিত ভ্যান ভর্তি প্রায় ৪০০ বস্তা ধান আটকে দিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সাইফুল আলম । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।

রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন ফোড়েরাজ বন্ধ হোক । কৃষকরা বারবার অভিযোগ করছেন, তাঁরা সবজি তথা ধান বিক্রি করে পয়সা পাচ্ছেন না । অন্যদিকে বাজারে কিনতে গিয়ে আগুন ছোঁয়া দাম আর এখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন কৃষকরা সরাসরি বাজারে গিয়ে ধান বিক্রি করুক । তার জন্য ব্লকে ব্লকে তৈরি হয়েছে কৃষি মান্ডি ।

তবে এই কৃষি মান্ডিতেই দুর্নীতির অভিযোগ সামনে আসছে । কৃষকরা বারবার আবেদন করেও ধান বিক্রি করতে পারছেন না । অন্যদিকে ফোড়েরা বাজার থেকে ধান কিনে নিয়ে এসে বিক্রি করছে কৃষি মান্ডিতে; তা কিভাবে সম্ভব ? সরকারি আধিকারিকরা যুক্ত না থাকলে কিভাবে কৃষকদের কাছ থেকে ধান নেয়া হচ্ছে, উঠছে এই প্রশ্নও । প্রকৃত কৃষক ধান বিক্রি করতে পারছেন না । সরকারি কৃষক মান্ডিতে চলছে ফোড়েদের রাজ । হাট থেকে ধান কিনে ফোড়েরা বিক্রি করছে কিষান মান্ডিতে। মঙ্গলবার সকাল হাড়োয়া হাট থেকে দেগঙ্গা কিষান মান্ডিতে নিয়ে যাওয়ার পথে চাঁপাতলা এলাকায় যন্ত্রচালিত ভ্যান ভর্তি প্রায় ৪০০ বস্তা ধান আটকে দিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সাইফুল আলম।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube