সাল বদলালেও বদলায়নি পরিস্থিতি । নতুন বছরে ফের রাজপথে চাকরিপ্রার্থীরা । ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন । ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে বসে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা ।
প্রতিকী মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি সেজে পথনাটিকার আয়োজন করেন এদিন । চাকরিপ্রার্থীরা প্রতিকী মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতির পায়ে ধরে তাদের দাবি জানান । ফুটবল খেলেও তারা প্রতিবাদ জানান এদিন ।
তারপরে সেখান থেকেই ৫ সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন জমা দিতে যান বিদেশ গাজিয়া, মোহিত কারাতি, অর্পণ মুখার্জী, পার্থজিৎ বনিক , অদিতি কর্মকার । ২০২২ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও ইন্টারভিউ নোটিফিকেশন জারি করা হয়নি বলেও উঠছে অভিযোগ ।
অন্যদিকে ফের ২০২৩ সালের ২৪ শে ডিসেম্বর টেট পরীক্ষা হয় । চাকরিপ্রার্থীরা প্রশ্ন করছেন ২০২২ সালে নিয়োগ সম্পন্ন না করে আবার কী ভাবে টেট পরীক্ষা হয় । ২০২২ সালের ইন্টারভিউ নোটিফিকেশন দ্রুত জারি করতে হবে বলে এদিন দাবি জানাচ্ছেন তাঁরা । দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারও দিলেন এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

