‘বাংলায় বিকল্প রাজনীতি’ । সম্প্রতি এই শব্দ বন্ধ লেখা পোস্টার সাড়া ফেলে দিয়েছিল কলকাতায় । তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সেটা রহস্যই থেকে গিয়েছে । মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে আবারও দেখা গেল সেই পোস্টার ।
তবে রহস্য আরও ঘনীভূত হল বছরের দ্বিতীয় দিনে । এবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গিরি ময়দান এলাকায় দেখা গেল সেই এক পোস্টার । যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে । খড়গপুরের গিরি ময়দান রেলস্টেশন সংলগ্ন এলাকায় দেখা গেল সেই রহস্যময় পোস্টার । ‘বাংলায় বিকল্প রাজনীতি’ নামে সেই পোস্টারে ছড়িয়েছে জল্পনা ।
রাজ্যের কোনও বিরোধী দল নাম না নিয়ে এই ধরনের পোস্টার দিচ্ছে, নাকি নতুন কোনও রাজনৈতিক দলের আগমণ ঘটছে বাংলায়? তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকালে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় হঠাৎই তাঁদের নজরে পড়ে এই পোস্টার, “বাংলায় বিকল্প রাজনীতি” । গোটা পোস্টারে শুধু এই তিনটে শব্দই লেখা । পোস্টারের প্রচারক কারা ? কী উদ্দেশে এই পোস্টার দেওয়া হয়েছে সেই ব্যাপারে কোন কিছু উল্লেখ করা হয়নি । কে বা কারা এই পোস্টার লাগালো তা এখনো জানা যায়নি । তবে এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

