ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয় ভয়াবহ অগ্নিকাণ্ড!

দার্জিলিংয়ের লালকুঠির কাছে ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বিদ্যুতের মিটার বক্স থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন । কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।এই ঘটনায় গবেষনা পত্র সহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে । কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে তার তদন্ত শুরু হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube