।। স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবার জাপানের টোকিও-র হানেদা বিমানবন্দরে দু’টি বিমানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ আগুন লেগে যায় । জাপান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ৫১৬ অবতরনের সময় ধাক্কা মারে রানওয়েতে দাঁড়িয়ে থাকা কোস্ট গার্ডের একটি প্লেনকে । সংঘর্ষের জেরেই এদিন আগুন লেগে যায় বলে জানা গিয়েছে । এদিনের ঘটনায় নিহত হয়েছেন ৫ জন যাত্রী ।
৩৭৭ টি জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা গিয়েছে বলেই খবর । যদিও ঠিক কী পরিমাণে ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি । পুরো ঘটনাটি ক্ষতিয়ে দেখেই ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সাপোরো প্রদেশের নিউ চিতোস বিমানবন্দর থেকে হানেদা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাপান আয়েরলাইন্সের ফ্লাইট নম্বর ৫১৬ । একাধিক দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

