বিশেষভাবে সক্ষমদের সাথে কেক কেটে রবীন্দ্রসঙ্গীত গেয়ে নিজের জন্মদিন পালন করলেন রাজ্যপাল । মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমিতে সস্ত্রীক উপস্থিত হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।
এদিন স্কুল কতৃপক্ষের সাথে কথা বলেন তিনি । রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি । এছাড়া ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পরিকাঠামো ঘুরে দেখেন এদিন । তারপর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্রদের সাথে কেক কেটে, ররবীন্দ্রনাথ ঠাকুরের ”আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে” গানে গলা মেলান সস্ত্রীক রাজ্যপাল । গভর্নর এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় । ১ লক্ষ টাকার একটি চেকও দেওয়া হয় এদিন । সার্টিফিকেট, মেমেন্টো ও বাচ্ছাদের জন্য কেক ও মিষ্টি নিয়ে আসেন রাজ্যপাল ।
অপরদিকে জানা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন তাঁকে । রাষ্ট্রপতিও ফোন ফোন করেন তাঁকে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন নিয়ে প্রশ্ন করা হলে কোন উত্তর দেননি তিনি । নতুন বছরে বাংলার জল, মাটি, সবকিছুর পুন্য হোক বলে জানান তিনি । এখানে এসে তাঁর ভালো লেগেছে বলে জানান রাজ্যপাল । নতুন নিযুক্ত হোম সেক্রেটারি ও চিফ সেক্রেটারিকে শুভেচ্ছা জানান তিনি । তবে তাঁরা তাঁদের কর্তব্যে যাতে অবিচল থাকেন তা স্মরণ করিয়ে দেন এদিন । কোন দুর্নীতি যাতে না হয় সে বিষয়েও উপদেশ দেন রাজ্যপাল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

