কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে ভক্তের সমাগম

।। স্বর্ণালী মান্না ।।

আজ সোমবার নতুন বছরের প্রথম দিন । পর্যটন কেন্দ্রগুলিতে তো বটেই একই সঙ্গে মানুষের ঢল নেমেছে মন্দিরে মন্দিরে । বাদ পড়ল না দক্ষিণেশ্বর কালী মন্দিরও । অনেকেরই ইচ্ছে মায়ের পায়ে পুজো দিয়ে সূচনা হোক নতুন বছরের ।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ মা ভবতারিণীর কাছে পুজো দিতে আসেন বহু মানুষ । আজও তার ব্যতিক্রম হল না । দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে আজ ছিল মানুষের উপচে পড়া ভিড় । কল্পতরু উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছেন মা ভবতারিণীও ।

আজ কল্পতরু উৎসব । শ্রী রামকৃষ্ণ আজকের দিনেই কল্পতরু হয়ে নিজের ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক । কথিত আছে, কাশীপুর উদ্যানবাটীর দোতলার ঘরে রামকৃষ্ণদেব অসুস্থ অবস্থায় কয়েক মাস ছিলেন । সালটা তখন ১৮৮৫, ক্যানসার আক্রান্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে দক্ষিণেশ্বরের মন্দির থেকে কাশীপুর উদ্যানবাটীতে নিয়ে গিয়েছিলেন তাঁর ভক্ত শিষ্যরা । ১৮৮৬ সালের ১ লা জানুয়ারি এই ঘর থেকেই তিনি নিচে নেমে গিয়ে তাঁর ভক্তমণ্ডলীকে আশীর্বাদ করে বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube