নিউজটাইম ওয়েবডেস্ক : বুদ্ধদেব গুহর ‘বাবলি’ উপন্যাস পড়েছেন, জেনেছেন, ভালবেসেছেন বহু বাঙালি । নিশ্চিতভাবে তাঁদের মধ্যে অনেকেই হয়ত এমন একটা উপন্যাসের অভিনয় দেখতে চেয়েছিলেন রূপোলী পর্দায় । তাঁদের সবার মনবাঞ্ছা পূরণ কোরতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী ।
নতুন বছরে নতুন চমক দিলেন পরিচালক রাজ চক্রবর্তী ৷ বড়পর্দায় প্রথমবার একসঙ্গে নিয়ে আসছেন আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন পরবর্তী ছবি ‘বাবলি’র ৷ তিনি লিখেছেন, “২০২৪এর সবথেকে বড় চমক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে ‘বাবলি’ ৷” এই ছবির হাত ধরেই ১০ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন রাজ-আবীর ৷ মোশন ভিডিয়োতে শেয়ার করা হয়েছে, সাহিত্যিক বুদ্ধদেব গুহ’র উপন্যাস অবলম্বনে ভালোবাসার ছবি আনছেন চলতি বছরে ৷ জানা গিয়েছে ‘বাবলি’ নাকি সিরিজ হিসাবে সামনে আসবে ৷ যার শুটিং খুব শীঘ্রই শুরু করবেন আবির-শুভশ্রী ৷ এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে ওটিটি আত্মপ্রকাশে মন জয় করে নেন রাজ-ঘরণি ৷ এবার ওটিটির দুনিয়ায় তবে প্রথম পা রাখতে চলেছেন আবির ৷ এর আগে ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার পর আর রাজের সিনেমায় দেখা যায়নি অভিনেতা আবিরকে ৷ অবশেষে ১০ বছর পর রাজের সঙ্গে কাজ করবেন আবির ৷ ছবির ঘোষণার পরেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, “আমার প্রিয় উপন্যাস দিয়ে, আমার প্রিয় নায়িকা ৷ কবে দেখতে পাবো তার অপেক্ষায় আছি ৷ “আবার কেউ লিখেছেন, “সত্যিই বড় খবর ৷ বইয়ের গল্প বড়পর্দায় দেখতে ভালো লাগবে ৷” অভি-বাবলির মিষ্টি প্রেমের গল্প বড়পর্দায় দেখতে এখন থেকেই অপেক্ষা শুরু অনুরাগীদের ৷টলিপাড়ায় জল্পনা ছিল আগেই। এবার সেই জল্পনায় পড়ল শিলমোহর। আর তা দিলেন খোদ পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেতা আবির চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো চলছিল, যে বুদ্ধদেব গুহর ‘বাবলি’ অবলম্বনে সিরিজ বানাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। যেখানে জুটি বাঁধবেন আবির ও শুভশ্রী। বছরের শুরুতেই সেই সিরিজের অফিসিয়াল ঘোষণা করলেন পরিচালক নিজেই। ছোট্ট একটি ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়ায় আবির লিখলেন, ‘নতুন বছরের প্রথম দিনে… কিছু পুরোনো এবং কিছু নতুন সম্পর্ক। আর এক পুরোনো না হওয়া গল্প… বুদ্ধদেব গুহ-র বাবলি।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

