সঠিকভাবে, প্যানেল মেনে নিয়োগের দাবিতে আবারও পথে নামলেন SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা । বৃহস্পতিবার কলকাতার হাজরা মোড়ে চলল তাঁদের প্রতিবাদ বিক্ষোভ । এখানেই পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাঁদের ।
সূত্রের দাবি, মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১৩ সালে বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল ৩১৮৩ । কিন্তু প্যানেল ছাড়াই নিয়োগ হয় মাত্র ১৫০০ । অভিযোগ উঠছে সেখানেও প্রচুর দূর্নীতি হয়েছে । ২০১০ সালের গেজেটের কোন নিয়োম মানা হয়নি ।
মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলছেন ৬-৭ হাজার মাদ্রাসাতে নিয়োগ হবে অথচ 6th SLST উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন করে চলেছেন । মহামান্য হাইকোর্ট বারংবার নিয়োগের নির্দেশ দিলেও সেভাবে কোন সুরাহা মেলেনি এখনও । অন্যদিকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হলেও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ হচ্ছে না । এই দাবিতে হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি হয় এদিন ।
যতীন দাস পার্কের ৪ নং গেট থেকে বেরোনোর পরেই চাকরিপ্রার্থীদের পড়তে হয় পুলিশি বাঁধার মুখে । বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা বলেন তাঁরা । তারপরে দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশের তরফ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনের উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে তাঁদের বৈঠকের ব্যবস্থা করে দেওয়া হবে । তারপরেই চাকরিপ্রার্থীরা নিজেদের কর্মসূচি শেষ করেন হাজরা মোড়ে । ৭ দিনের সময়সীমা বেঁধে দেন চাকরিপ্রার্থীরা; তার মধ্যে কথা না বলালে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এমনটাই হুঁশিয়ারি দিলেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

