বছরের শুরুতেই লাইনচ্যুত টয় ট্রেন!

ইংরেজি নবর্ষের প্রথম দিনই বিপত্তি ঘটল শৈলশহরে । জয় রাইড চলাকালীন লাইনচ্যুত হল টয় ট্রেন । ট্র‍্যাক ছেড়ে রাস্তায় গড়াল দু’টি কামরা । তবে এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও টয় ট্রেনে উপস্থিত যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এই ট্রেন দূর্ঘটনার জেরে ।

উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, সোমবার সকালে দার্জিলিং থেকে প্রায় ৬০ জন পর্যটক নিয়ে জয় রাইড শুরু হয় । গন্তব্য ছিল ঘুম । সেই লক্ষ্যে রওনা হয়েছিল টয়ট্রেন । যদিও ঘুম পৌঁছোনোর আগেই বিপত্তি ঘটে । ঘুম স্টেশন থেকে তিন কিলোমিটার আগে ম্যারি ভিলাতে লাইনচ্যুত হয়ে পড়ে টয় ট্রেনটি । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা । রেল সূত্রে জানা গিয়েছে, সেই সময় ওই ট্রেনে রাজ্য সহ দেশ বিদেশের প্রায় ৬৪ জন পর্যটক ছিলেন ।

শৈলশহর দার্জিলিং-এ প্রতিদিনই একডজন টয় ট্রেন চলে জয় রাইডের জন্য । তবে বড়দিন এবং বর্ষবরণকে সামনে রেখে আরও দুই জোড়া জয় রাইড চালু করা হয় রেলের তরফে । জয় রাইডের গতিপথ দার্জিলিং স্টেশন থেকে শুরু করে ঘুম হয়ে সোনাদা ঘুরে ফের দার্জিলিং স্টেশন ৷ হেরিটেজ তকমাধারী এই টয় ট্রেনের জয় রাইড উপভোগ করতে রাজ্য তথা দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা লেগেই থাকে । বছর শুরুতে এবার সেই জয় রাইডই তাল কাটল ।

ঘটনা প্রসঙ্গে উত্তর পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি স্টিম ইঞ্জিন লাইনচ্যুত হয় । হতাহতের কোন খবর নেই । নিরাপদেই পর্যটকদের সড়ক পথে দার্জিলিং পাঠানো হয়েছে’ । তিনি আরও জানান, ‘ঘটনার পরই রেলের তরফে লাইনচ্যুত কামরাগুলিকে ট্র‍্যাকে তোলার কাজ শুরু হয়েছে’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube