রাস্তার ধার থেকে উদ্ধার হল এক সদ্যোজাত শিশুর মৃতদেহ । কে বা কারা একটি সাদা ব্যাগে করে নিয়ে ফেলে দিয়ে যায় শিশুটিকে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে । আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জয়নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । এ প্রসঙ্গে স্থানীয় এক মহিলা জানান, “আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে এই শিশুর দেহটি পড়ে রয়ছে” । এরপর আশেপাশের লোকজনদের জানালে ঘটনাস্থলে পুলিশএসে পৌঁছয় ।
তবে দেহটি পুরো সম্পূর্ণই ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি । একটি নোংরা স্তূপের মধ্যে ফেলে দেওয়া হয় ওই শিশুটিকে । তারপর পথ কুকুররা সেটির হাত-পাগুলি নষ্ট করে দেয় । তবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের নির্মমতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ । অভিযুক্তকে উদ্ধার করে তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি উঠছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

