নিউজটাইম ওয়েবডেস্ক : নয়া পরিবহন আইনের বিরুদ্ধে এবার সরব হলেন ট্যাঙ্কার চালকরা । মঙ্গলবার নতুন আইনের বিরোধিতায় “স্টিয়ারিং ছাড়ো” আন্দোলনে নামলেন ট্যাঙ্কার চালকরা ! আন্দোলনের জেরে বন্ধ জ্বালানি তেল পরিবহন । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধে ধরা পড়ল এমনই ছবি ।
রাস্তায় পথ দুর্ঘটনা হলে লক্ষাধিক টাকা জরিমানা দিতে হবে ট্রাক চালকদের । কেন্দ্রীয় সরকারের নয়া এই পরিবহন আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছেন ট্রাক চালকরা । কোথাও চলছে অবরোধ, কোথাও চলছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট । এবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাজবাঁধে আন্দোলনে নামলেন তিনটি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থার সামনে জ্বালানি তেল পরিবহনের ট্যাঙ্কার চালকরা । রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেট বন্ধ না করে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের সামিল হয়েছেন তারা । এক চালক জিয়ারুল হক অভিযোগ করেন, “বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক বেহাল অবস্থায় রয়েছে । কোথাও আবার ব্যাপক যানজট দেখা দিচ্ছে । সেই কারণেই দুর্ঘটনা ঘটছে বিভিন্ন সময় । এই দায় কেন্দ্রীয় সরকারের” । তাঁরা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার আচমকা নয়া পরিবহন আইন বলবৎ করেছে । কোথাও দুর্ঘটনা ঘটলে চালকদের লক্ষাধিক টাকার জরিমানা দিতে হবে, এই নির্দেশিকা তাঁরা মানছেন না বলেও সাফ জানিয়ে দেন । এই আইন প্রত্যাহার করতে হবে, এমনই দাবি তুলে তাঁরা জ্বালানি তেল পরিবহন বন্ধ রেখেছেন । যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা “স্টিয়ারিং ছাড়ো” আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন । এই আন্দোলনের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে । অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে কাঁকসা থানার পুলিশ ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

