পূর্ব মেদিনীপুরের বিস্ফোরণের জেরে আহত ২, নেপথ্যে কোন রহস্য?

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার কাঁটাপুকুরিয়াতে ঘটে গেল বিস্ফোরণ । সোমবারের এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দুই জন ব্যক্তি ।ঘটনার তদন্তে নেমে আটক হয়েছেন একজন ।

গতকাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার কাঁটাপুকুরিয়াতে । ঘটনায় দু’জন ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে । তবে কী ভাবে ঘটল এই বিস্ফোরণ তা এখনও পর্যন্ত জানা যায়নি । ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে ভূপতিনগর থানার পুলিশ ।

তৃণমূল কংগ্রেসের দাবি, বোমা বাঁধতে দিয়ে গিয়ে বোমা বিস্ফোরণের ফলে আহত হয়েছেন ওই দু’জন ব্যক্তি । তৃণমূলের আরও দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপি কর্মীরাই বোমা বাঁধছিল এদিন । তখনই এই বিস্ফোরণ ঘটে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অবশ্য এই ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের ওপরেই দোষ চাপানো হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube