রাজ্যে চার দিন বন্ধ “আইনি বিয়ে”

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে টানা চার দিন ধরে বন্ধ থাকবে “আইনি বিয়ে” । আজ অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে বিয়ের রেজিস্ট্রি বন্ধ থাকবে বলে জানিয়ে দিল নবান্ন । ৫ই জানুয়ারী পর্যন্ত রাজ্যে আইনি বিয়ে বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করল “ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেল” এর অফিস ।

এই চার দিনে হাজার খানেকেরও বেশি রেজিস্ট্রি ম্যারেজের আবেদন জমা পড়েছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে । সবটাই স্থগিত করে দেওয়া হল বলেই নবান্ন সূত্রে খবর । এই কয়েকদিন আপাতত কোন আবেদন “প্রসেস” করতে বারণ করা হয়েছে ম্যারেজ রেজিষ্টারদের । জানা গিয়েছে, মূলত পোর্টালের রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত বলেই নবান্ন সূত্রে খবর ।

সাম্প্রতিক সময় টানা চার দিন বন্ধ থাকার নজির রাজ্যে এই প্রথম । মূলত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল বলে খবর । এই সমস্যার জেরে পোর্টালের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়ে পড়েছে বলেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube