।। স্বর্ণালী মান্না ।।
অসুস্থ হয়ে বেশ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৫৫ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী ।
জানা যাচ্ছে কয়েক বছর ধরেই উস্তাদ রশিদ প্রস্টেত ক্যান্সারে ভুগছিলেন । তবে সম্প্রতি তাঁর স্ট্রোকও হয় বলে জানা যাচ্ছে । তারপর থেকেই সঙ্কটজনক হয়ে ওঠে তাঁর শারীরিক অবস্থা । তাঁকে দ্রুত ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁকে আইটিইউতে ভর্তি করা হয়েছে এবং তিনি ভেন্টিলেশনে রয়েছেন । চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সঙ্গীত শিল্পী ।
বিগত বেশ কয়েক চছর ধরেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন শিল্পী । মুম্বাইতে টাটা ক্যান্সার রিসার্চ হাসপাতালে ভর্তি ছিলেন এক কালে । বছরের অন্তিম পর্যায়ে এসে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে তাঁর অনুরাগীদের মধ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

