।। স্বর্ণালী মান্না ।।
রাজ্য সরকারের সকল অনুষ্ঠানে এবার থেকে দাঁড়িয়ে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’ । নতুন বছরের প্রথম দিনে এমনই নির্দেশিকা জারি করা হল নবান্ন-র পক্ষ থেকে । একই সঙ্গে জানিয়ে দেওয়া হল ১লা বৈশাখ ‘বাংলা দিবস’ হিসেবে পালিত হতে চলেছে ।
বিস্তর বিতর্কের পর অবশেষে ১লা বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে ঘোষণা করল নবান্ন । একই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি’ গানটিকে পশ্চিমবঙ্গের ‘রাজ্য সঙ্গীত’ হিসেবে বেছে নেওয়া হল । একটি নির্দেশিকা জারি করে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল, এবার থেকে প্রত্যেকটি সরকারি অনুষ্ঠানে উঠে দাঁড়িয়ে গাইতে হবে এই রাজ্য সঙ্গীত । অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার কথাও জানিয়ে দেওয়া হয় এই নির্দেশিকায় ।
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের তরফ থেকে ২০ জুন বাংলা দিবস হিসেবে ধার্য করা হলেও তা মানতে নারাজ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে বিস্তর বিতর্কও শুরু হয় সেই সময় । এর পর বিধানসভায় ১লা বৈশাখ ‘বাংলা দিবস’ হিসেবে ধার্য করে প্রস্তাব পাস করা হয় । সেই মতো বাংলা নব বর্ষের দিনকেই ‘ বাংলা দিবস’ হিসেবে ঘোষণা করে বিজ্ঞতি জারি করল নবান্ন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

