ফাঁকা বাড়িতে দিনে দুপুরে চুরি!

১ লা জানুয়ারি বাড়ির সবাই পিকনিক করতে গিয়েছিলেন । ফাঁকা বাড়িতে দিনে দুপুরে ঘটে গেল চুরির ঘটনা । সোমবারের এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুর থানার কামরাবাদ এলাকায় ৷

জানা যাচ্ছে এদিনের চুরির ঘটনায় খোয়া গিয়েছে ৫ ভরি সোনার গহনা ও নগদ টাকা ৷ ঘটনায় সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ ৷

কামরাবাদ রবীন্দ্রসরনীর বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত বরণ মন্ডল ৷ তিনি ছাড়াও এই বাড়িতে থাকেন তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধু, নাতি ও নাতনি ৷ সকলে মিলেই ১ লা জানুয়ারি সোনারপুর এলাকাতেই একটি পিকনিকে গিয়েছিলেন ৷ সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁরা ৷ সন্ধে ৭ টা ৩০ মিনিট নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে লাইট জ্বলছে ৷ তখনই তাঁদের সন্দেহ হয় ৷ সদর দরজা খুলতেই দেখেন রুমের দরজা ভাঙা ৷

বোঝা যায় ঘরের পেছনের দরজার প্যানেল ভেঙে বাড়িতে চোর ঢোকে ৷ ঘরের দু’টি রুমে ঢুকে আলমারি সহ সমস্ত জায়গা লন্ডভন্ড করা হয়েছে ৷ আলমারির মধ্যে যা সোনার গহনা রাখা ছিল তা নিয়ে চম্পট দেয় চোর ৷ এলাকার বাসিন্দারা জানান, দুপুরবেলা এক অপিরিচিত ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube