জলপাইগুড়িতে সোমবার বিকেলে ধুপগুড়ি সোনাখালী মাজার শরীফ এলাকায় পুলিশের বন্দুক থেকে অসাবধানতাবশত চলল গুলি । আচমকা গুলি চলায় আতঙ্ক ছড়ায় অনুষ্ঠানে উপথিত অতিথিদের মধ্যে ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে মাজার শরীফের ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পুলিশের কলেজ থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল । সেখানেই কর্তব্যরত এক হোমগার্ডের বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি ছিটকে বেরিয়ে যায় । কিছুক্ষণের জন্য হুলুস্থুল কান্ড বেধে যায় সেখানে । যদিও এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ সূত্রে খবর ।
পুলিশের তরফ থেকে এই ঘটনায় বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গিয়েছে । ঘটনার পরই জলপাইগুড়ি জেলার ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে তদন্তে নামে । তবে ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানিয়েছেন জলপাইগুড়ি জেলা পুলিশ । পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলেও তথ্য পাওয়া গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

