বঙ্গে উধাও শীতের দাপট!

কমতে কমতে শীতের দাপট এখন দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে । দক্ষিণের সর্বত্রই প্রায় একই হাল । দিন হোক বা রাত, তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ক্রমশ্য উর্দ্ধমুখী । বর্ষবরণেও শীত উধাওই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । চলতি বছরের শেষ লগ্নেই শীতের ছন্দপতন ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমেছে শীতের আমেজ । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এই ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রার পারদ ক্রমশ্য চড়ছে । ওদিকে পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা ।

শহর কলকাতাতেও স্বাভাবিকের ওপরে তাপমাত্রা । হাওয়া অফিস জানাচ্ছে, পয়লা জানুয়ারির দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন হবে না । জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে । ভোরের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলা কুয়াশায় ঢাকা থাকছে । তবে দিনে থাকছে রোদ । চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই । আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে । আপাতত জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত স্বাভাবিকের তুলনায় রাতের তাপমাত্রা অনেকটাই ওপরে থাকবে ।

উত্তরবঙ্গে আজ, রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে । হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে । রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে । বাকি জেলাগুলির তাপমাত্রায় আগামী ৭ দিন খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube