বর্ষশেষের রাতে আইন ভেঙে আনন্দে মেতেছিলেন আম জনতা । বিভিন্ন আইন ভাঙার জেরে কলকাতায় গ্রেফতার করা হল ৪৫৭ জনকে । বর্ষবরণের রাতে শহর কলকাতায় বিভিন্ন অভিযোগে গ্রেফতার হলেন ৪৫৭ জন । বেপরোয়াভাবে গাড়ি চালানোর পাশাপাশি বিভিন্ন অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে খবর ।
৩১ শে ডিসেম্বরের রাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুলিশ । বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছিল তেমনই সাদা পোশাকের পুলিশও নিরাপত্তার দায়িত্বে ছিলেন এদিন । কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্র্যাফিক আইন ভাঙার ১ হাজার ৫৭০টি মামলা দায়ের করা হয়েছে এদিন ।
করোনার জেরে বিগত দু-বছর তুলনামূলক কম ভিড় হয়েছিল বর্ষবরণের রাতে । কিন্তু চলতি বছরে তার ব্যতিক্রম দেখা গেল । বর্ষশেষের রাতে জমজমাট হয়ে উঠেছিল পার্কস্ট্রিট । একাধিক রেস্তরাঁ, বার ও নাইটক্লাবে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

