রায়গঞ্জ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য!

এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে । সোমবার এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের পিপলান এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, পিপলান এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পেছনে পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তির মৃতদেহ ।এই ঘটনার খবর পায় রায়গঞ্জ থানার পুলিশ । খবর পেয়েই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা যায় ।

তবে মৃতদেহ ময়নাতদন্ত হবে কাল অর্থাৎ মঙ্গলবার । পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের ডান চোখ খুবলানো রয়েছে ।একই সঙ্গে তাঁর ডান কান কেটে নেওয়া হয়েছে । রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube