বছরের প্রথম দিনে মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড!

মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । রবিবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় দোকানটি । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন ।

নতুন বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে গেল এক মিষ্টির দোকানে । ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল একটি মিষ্টির দোকান । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারাজ বাজারে । পার্শবর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আগে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে খবর । যদিও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গভীর রাতে হঠাৎ ওই মিষ্টির দোকান থেকে আগুন দেখতে পান তাঁরা । ফরাক্কা ব্যারাজ বাজারের কয়েকশো দোকান পাঠের মধ্যে একটি মিষ্টির দোকানে আগুন লেগে যাওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ফরাক্কা ব্যারাজ বাজারের মধ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube