আজ সোমবার ১ জানুয়ারি । বছরের প্রথম দিনে পুজো দিতে ভিড় কান্দি দোহালিয়া কালী মন্দিরে ।২০২৩ কে বিদায় জানিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছর ২০২৪ কে । নতুন বছরে সকলের মঙ্গল কামনায় রাজ্যের বিভিন্ন মন্দিরের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়া কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।
পৌষ মাস উপলক্ষ্যে যেমন বসেছে মেলা তেমনই পুর্ন্যর্থীদের ভিড় ছিল চোখে পড়ার । আগে জঙ্গল আকৃতির মধ্যে এই মন্দির থাকলেও এখন কাল ও নিয়মের সাথে পরিবর্তিত আধুনিক যুগের সাথে মন্দির ও তৎসংলগ্ন এলাকা আজ আধুনিক ছোঁয়া লেগেছে ।
মন্দিরের সেবাইতরা জানান, এক হাজার বছর আগে বল্লাল সেনের আমলে কোন এক পরিব্রাজক সন্ন্যাসী নাগাল্যান্ড থেকে নদী পথে যাওয়ার সময় এখানে বসে তপ্যাসা করছিলেন । তখন তপ্যাসা চলাকালীন বিভিন্ন রুপে তাঁর ধ্যান ভঙ্গ করার চেষ্টা হতে থাকে । কিন্তু পরবর্তীতে ধ্যান ভঙ্গ হতেই ব্যাঘ্র রুপে মা দক্ষিণাকালী শিলা মুর্তি দেখতে পাওয়া যায় । তখন থেকেই এই ব্যাঘ্র রুপে মা দক্ষিণাকালী পুজো হয়ে আসছেন এখানে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

