চুরি যাওয়া বাইক ও স্কুটি উদ্ধার দার্জিলিং পুলিশের, গ্রেফতার ২!

মোটর বাইক ও স্কুটি চুরির ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া ১১টি বাইক ও স্কুটি উদ্ধার করল দার্জিলিং পুলিশ । এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । রবিবার দুপুরে গাড়িধুরা আউটপোস্টে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানান দার্জিলিং পুলিশ সুপার প্রবীন প্রকাশ ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কয়েক মাস থেকে কার্শিয়াং, মিরিক এবং দার্জিলিংয়ে স্কুটি এবং মোটর বাইক চুরি হওয়ার অভিযোগ জমা পড়ছিল বিভিন্ন থানায় । এ ধরনের মোট ১৪ টি অভিযোগ জমা পরার পর পুলিশ সুপারের নির্দেশে দুই পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে ঘটনার তদন্ত শুরু করা হয় বলে তিনি জানান ।

কয়েকদিন আগে কার্শিয়াং এলাকায় একটি স্কুটি চুরি করতে গিয়ে অসীম ভৌমিক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেই মোট ১৪টি বাইক ও স্কুটি বিভিন্ন জায়গা থেকে চুরি করেছে এবং কোচবিহারে মমিরুল মিয়া নামে একজনকে সেই বাইকগুলি বিক্রি করেছে সে ।

তারপরেই পুলিশের দল কোচবিহারে গিয়ে মমিরুলকে গ্রেফতার করে এবং ১১ টি চুরির বাইক ও স্কুটি উদ্ধার করে । বাকি তিনটি স্কুটিরও খোঁজ পেয়েছে পুলিশ । দ্রুত সেগুলিকেও উদ্ধার করা হবে বলে পুলিশ সুপার জানান । জানা যায়, ধৃত দু’জনেই কোচবিহারের বাসিন্দা । পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube