।। স্বর্ণালী মান্না ।।
রবিবার নবান্নের জারি করা নির্দেশিকায় পরবর্তী স্বরাষ্ট্রসচিব হিসেবে নাম ঘোষণা করা হল নন্দিনী চক্রবর্তীর । এর আগে স্বরাষ্ট্রসচিবের পদে ছিলেন বি পি গোপালিকা ।
বি পি গোপালিকার পর রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব পদে যোগ দেবেন নন্দিনী চক্রবর্তী । বছরের শেষ ক্যাবিনেট বৈঠকে আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা । তবে পরবর্তী স্বরাষ্ট্রসচিবের পদে কাকে নিযুক্ত করা হবে তা নিয়ে ঘনীভূত হচ্ছিল নানান জল্পনা । সেই সময় নাম উঠে এসেছিল প্রভাত মিশ্র সহ বিবেক কুমারের নামও । তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরবর্তী স্বরাষ্ট্রসচিব হিসেবে ১৯৯৪ সালের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীর নাম ঘোষণা করা হয় ।
মনে করা হচ্ছে ১৯৯৪ ব্যাচের এই আধিকারিক মুখ্যমন্ত্রীর খুবই বিশ্বস্ত ও কাছের মানুষ । তাঁকে স্বরাষ্ট্রসচিব ঘোষণা করে ইতিওধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে খবর । তিনি এর আগেও রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সচিব পদেও নিযুক্ত ছিলেন । এমনকি তাঁকে রাজভবন থেকে বিতাড়িতও হতে হয়েছিল । জানা যাচ্ছে, আগামিকাল থেকে তিনি স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করবেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

