নিউ ইয়ারে প্রথম দিনে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে উপহার দেওয়া হল নতুন ট্রেন । ঝাঁ চকচকে এলএইচবি কোচের ট্রেন উপহার দিল ভারতীয় রেল মন্ত্রক । বালুরঘাট তথা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাতের বেলা বালুরঘাট থেকে সরাসরি শিয়ালদহ স্টেশনের একটি এক্সপ্রেস ট্রেনের । জেলাবাসীর সেই দাবি নিয়ে এলাকার সাংসদ সুকান্ত মজুমদার দিল্লিতে বহুবার দরবার করেন ।
ইংরেজি নিউ ইয়ারের প্রথম দিনে আজ, সোমবার, জেলাবাসীর সেই স্বপ্নপূরণ হল । আজ দুপুরে ভার্চুয়াল মাধ্যমে বালুরঘাট স্টেশন থেকে বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেসের শুভ সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
রেলমন্ত্রী এদিন জানিয়েছেন যে গোটা উত্তরবঙ্গ জুড়ে ২৬টি ও রাজ্য জুড়ে ৯৮টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হচ্ছে । এদিনের অনুষ্ঠানে বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার, এনএফ রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অনেকেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

