বছরের প্রথম দিনেও চলছে সংঘাত । তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় নেতৃত্বের ব্যানার পোস্টার টাঙানো হয়েছিল বলে জানা যাচ্ছে । রবিবার একাধিক ব্যানার ও পোস্টার রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হচ্ছে । ঘটনাটি দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকার। এই বিষয়ে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে ।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস কর্মসূচি উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল । টাঙানো হয়েছিল দলীয় পতাকা ও নেতা-নেত্রীদের ছবি দেওয়া পোস্টার । রাতের অন্ধকারে তা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকার।
সমস্ত বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব । দলীয় সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস । সেই উপলক্ষে দত্তপুকুর থানার অন্তর্গত হেমন্তবসুর নগরে একটি মাঠে ফুটবল খেলার আয়োজন করেছিল তৃণমূল । সেই উপলক্ষে গতকাল ৩১শে ডিসেম্বর জোরকদমে প্রস্তুতি সেরেছিল তৃণমূল নেতৃত্বরা । কিন্তু রাতের অন্ধকারে ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ আনা হচ্ছে ।
তৃণমূল অঞ্চল সভাপতি নিজামুল কবির, বলেন দুষ্কৃতীরা চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে । আমরা চাই দোষীদের দ্রুত গ্রেফতার করুক পুলিশ । অন্যদিকে পঞ্চায়েত প্রধান মাধুরী মন্ডল বলেন, ‘আমাদের কর্মসূচিতে বানচাল করে দিতে চাইছে দুষ্কৃতীরা’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

