বছরের প্রথম দিনেই ধর্মঘট পুরুলিয়ায়

বছরের প্রথম দিনেই বাস ড্রাইভারদের ধর্মঘট পুরুলিয়ায়। এই ধর্মঘটের ফলে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে একটিও বাস ছাড়েনি। ফলে সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পরিবার নিয়ে যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে নাকাল হয়ে ফিরে যেতে বাধ্য হন।সম্প্রতি সংসদে বেশ কিছু আইন সংশোধন করা হয়।

তারমধ্যে দুর্ঘটনায় কোনও মৃত্যু হলে সংশ্লিষ্ট গাড়ির চালকের বিরুদ্ধে ১০বছরের জেল ও ৫লক্ষ টাকা জরিমানা আইন করা হয়েছে। এরই প্রতিবাদে আজ সকাল থেকেই জেলার বাস ড্রাইভাররা ধর্মঘটের ডাক দেয়।

সোমবার সকাল থেকেই বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখাতে থাকে ড্রাইভাররা। জেলার সরকারি বাস পরিষেবা কিছুক্ষনের জন্য বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এর জেরে ২টি সরকারী গাড়ী বাতিল করা হয়। ধর্মঘট কারীদের দাবী যতদিন না এই আইন বাতিল করা হচ্ছে ততদিন এই ধর্মঘট চলবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube