বছরের প্রথম দিনে কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তের ভিড়

আজ সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিন । বছরের প্রথম দিনেই নিজের ও সকলের মঙ্গল কামনায় পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।

সকাল থেকে আসানসোলের বিভিন্ন প্রান্ত থেকে কল্যানেশ্বরী মন্দিরের পুজো দিতে উপস্থিত হয়েছেন ভক্তরা । ইংরেজি নববর্ষের প্রথম দিনে মাইথন পর্যটনস্থলে একদিকে যেমন পর্যটকদের ভিড় রয়েছে, তেমনই মাইথন সংলগ্ন কল্যানেশ্বরী মন্দিরে পর্যটক সহ পুজো দিতে আসছেন সাধারণ ভক্তরাও ।

এদিন সান্তনা চট্টরাজ নামে এক মহিলা জানান, সকালে মন্দিরে এসে পুজো দিয়ে দিনটা শুরু করছেন তিনি । এরপর সারাদিন ধরে ইংরেজি নববর্ষের এই প্রথম দিনটি উপভোগ করবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube