ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর । বছরের প্রথম দিনে ভক্তদের ভিড় দেখা গেল সেই তীর্থক্ষেত্রে ।
সকালে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের কল্পতরু উৎসব, তারপর সারাদিন ধরে চলবে বিশেষ পুজোপাঠ । ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবন নিয়ে আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এদিন ।
আজ স্থানীয়দের পক্ষ থেকে এক প্রভাত ফেরী্র সূচনা করা হয়, যা কামারপুকুরের বিভিন্ন প্রান্ত ঘুরে মঠ প্রাঙ্গনে শেষ হয় । মঠের অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দ জানান, আজকের এই বিশেষ দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন; স্বাভাবিকভাবেই সেই উৎসব পালিত হচ্ছে সারাদিন ধরে । ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান । এই বিশেষ দিনে কামারপুকুরে এসে খুশি ভক্তরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

