।। স্বর্ণালী মান্না ।।
বছরের প্রথম দিনেই কেঁপে উঠল জাপান । সোমবার রিক্টার স্কেলে ৭.৪ মাত্রার ভূমিকম্পের খবর মিলল মধ্য জাপান থেকে । শুধু তাই নয় এই তীব্র ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হল দেশের পশ্চিম উপকূলে ।
ভূমিকম্পের পর কিছু ‘আফটার শক’-এর জেরে সুনামির মতো পরিস্থিতি দেখা দেয় বলে জানা গিয়েছে ।পাশাপাশি জানা গিয়েছে আফটার শকের জেরে উপকূল অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৫ মিটার পর্যন্ত ওঠে । সুনামির সতর্কতার ফলে ইশিকাওয়া, নিগাতার মতো উপকুল অঞ্চল থেকে বাসিন্দাদের অন্যত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও সূত্রের খবর ।
প্রসঙ্গত গত ডিসেম্বর, দু’টি বড় ভূমিকম্পের খবর পাওয়া যায় জাপানের কুরিল দ্বীপের কাছে । রিক্টার স্কেল অনুযায়ী একটির তীব্রতা ছিল ৬.৫, অন্যটির তীব্রতা ছিল ৫ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

