।। স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল চিন । তীব্র কম্পনে চিনের গাংসু প্রদেশের রাজধানী লাংঝাউ কেঁপে উঠল এদিন । রিখটার স্কেল অনুযায়ী কম্পনের মাত্রা ছিল ৫.৯ । এরপরও বেশ কয়েকবার আফটারশকে কেঁপে ওঠে অঞ্চলটি ।
ভূমিকম্পের উৎসস্থল ছিল গাংসুর ভূমি থেকে ১০ কিলমিটার গভীরে । কম্পনের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহু বাড়ি । মৃতের সংখ্যা পেরিয়েছে শত সংখ্যা । গুরুতর জখম হয়েছেন শতাধিক । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । গভীর রাতে ভূমিকম্প হওয়ার জেরে অনেকেই ঘুমের মধ্যে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মারা যেতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে ।
মঙ্গলবার ভোর রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে দেওয়া হয়েছে উদ্ধারকাজ । ভূমিকম্পের জেরে ব্যহত হয়েছে স্বাভাবিক জনজীবন । তবে দ্রুত গতিতে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে ত্রানের উপরেও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

