টাকি পর্যটন কেন্দ্রে মানুষের ঢল

আজ সোমবার ২০২৪ সালের প্রথম দিন । বছরের প্রহম দিনটিকে কাছের মানুষদের সাথে উপভোগ করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে বাঙালি । সেই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে টাকি অন্যতম ।

ঐতিহ্যময়ী টাকি শহর । সেই টাকি শহরের একেবারেই শেষ প্রান্তে রয়েছে ইছামতি নদী । এপারে ভারত আর ওপারে রয়েছে বাংলাদেশ । টাকি ইছামতি নদীর পাড় বরাবর গড়ে উঠেছে টাকি পর্যটন কেন্দ্র । টাকি পর্যটন কেন্দ্রে বছরের প্রথম দিনটিকে উপভোগ করতে পর্যটকদের ঢল ।

সোমবার সকাল থেকেই শত শত পর্যটকরা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকি পর্যটন কেন্দ্রে তাঁদের পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি পিকনিক করছেন ; সঙ্গে রয়েছে দেদার গান বাজনার ব্যবস্থাও । এপার বাংলা ওপার বাংলার মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী । এই ইচ্ছামতী নদীতে ভ্রমণ করার জন্য আছে প্রচুর পরিমাণে ভুটভুটি । পর্যটকরা সেই ভুটভুটি চড়ে নদীবক্ষে ভ্রমণ করে বেড়াচ্ছেন । বছরের প্রথম দিনটি উপভোগ করার জন্য একেবারেই সকাল সকাল ভিড় জমিয়েছে টাকি পর্যটন কেন্দ্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube