কাশীপুর উদ্যানবাটীর কল্পতরু উৎসবে ভক্তের সমাগম

কল্পতরু, যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে । নতুন বছরের প্রথম দিন মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব । শ্রদ্ধায়, ভক্তিতে, পুজানুষ্ঠানে আনন্দমুখর কাশীপুর উদ্যানবাটী । আজ সোমবার বছরের প্রথম দিনেও ভক্তের ঢল নেমে এসেছে কাশীপুর উদ্যানবাটীতে ।

১ জানুয়ারি কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটীতে ভক্তসমাগম । কল্পতরু উৎসবে অন্ন ভোগে ছিল ঠাকুরের প্রিয় পদ । রামকৃষ্ণ পরমহংসদেব খেতে ভালোবাসতেন মাছ, লাউ চিংড়ি, পোস্ত ইত্যাদি । এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটীতে কয়েক হাজার ভক্তের সমাগম । আজ সোমবার মঙ্গলারতি দিয়ে সূচনা হয়েছে বিশেষ অনুষ্ঠানের । এরপর দিনভর ধরে চলবে পূজাপাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ এবং ভজন । 

কথিত আছে, কাশীপুর উদ্যানবাটীর দোতলার ঘরে রামকৃষ্ণদেব অসুস্থ অবস্থায় কয়েক মাস ছিলেন । সালটা তখন ১৮৮৫, ক্যানসার আক্রান্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে দক্ষিণেশ্বরের মন্দির থেকে কাশীপুর উদ্যানবাটীতে নিয়ে গিয়েছিলেন তাঁর ভক্ত শিষ্যরা । ১৮৮৬ সালের ১ লা জানুয়ারি এই ঘর থেকেই তিনি নিচে নেমে গিয়ে তাঁর ভক্তমণ্ডলীকে আশীর্বাদ করে বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ।

এই দিনটিতেই রামকৃষ্ণ ভক্তমণ্ডলী মনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন । সকলের সব মনস্কামনা তিনি পূর্ণ করেন সেদিন । ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ । এরপর থেকেই প্রতিবছর ১ জানুয়ারি দিনটি পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube