পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় আহত হলেন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী । রবিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া – বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়কের উপর পুরুলিয়া শহরের রঘবপুর মোড়ে । একটি বোলেরো গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে ।
এদিনের ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয় বলে জানা গিয়েছে । একই সঙ্গে প্রসঙ্গত জানা গিয়েছে, গতকাল রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী । সেই সময় রাঘবপুর মোড়ে অপরদিক থেকে এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মীদের ।
ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী । সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয় ।
আহত পুলিশ কর্মী বাবলু গড়াইকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর । জানা যাচ্ছে দুর্ঘটনায় তাঁর মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয় । অন্য দুই আহত পুলিশকর্মী এখনও পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

