বছরের শেষ দিনে সবাই বনভোজন বা পিকনিকে ব্যস্ত । তবে তারই মাঝে ধরা পড়ল এক অন্য বনভোজনের ছবি ।বর্ধমানের লাকুর্ডি জলকল মাঠে হল গোপালের বনভোজন।
শুধু পূর্ব বর্ধমান বা বর্ধমান শহর নয় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে তাদের আরাধ্য দেবতা গোপালকে সঙ্গে নিয়ে হাজির হন শতাধিক মানুষ । সকাল থেকে চলে নাম কীর্তন, পূজা অর্চনা, আরতি । গোপালকে ভোগ নিবেদনের পর সকলেই বসে একসাথে খাওয়া-দাওয়া সেরে নেন ।
গোপালের বনভোজনের ঘিরে এক মিলন উৎসবে পরিণত হয় বর্ধমানের লাকুর্ডি এলাকা । প্রায় ১৫ বছর ধরে চলছে এই উৎসব । এই বছরেও ছিল কোন ব্যতিক্রম ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

