সুতিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর

বছরের শেষ রবিবারের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর ।মুর্শিদাবাদ জেলার সুতি আহিরণ হাট বাস স্ট্যান্ডে ঘটল এমনই মর্মান্তিক এক পথ দুর্ঘটনা ।

এদিনের ঘটনায় জানা যায়, এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটে । স্থানীয় সূত্রের দাবি, রাস্তা পারাপারের সময় ফরাক্কা থেকে আসা ১২ চাকার একটি লড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যাক্তির । এখন পর্যন্ত তাঁর পরিচয় জানতে পারা যায়নি ।

ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ি পুলিশ বাহিনী । পথ দুর্ঘটনার জেরে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেই জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube